সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে মোসাদ্দেক হোসেন বুলবুল |

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় |

দেশবার্তা বিডি ২৪ ডটকম পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন

 

নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি বিধি-বিধান ও চুক্তির শর্ত অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্বে নিয়োগ পাওয়ায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

দেশবার্তা বিডি ২৪ ডটকম,পরিবারের পক্ষ থেকেও নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংবাদমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মুন এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের বনশিল্প খাতের উন্নয়ন, আধুনিকায়ন ও টেকসই ব্যবস্থাপনায় বুলবুলের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

এদিকে, রাজশাহীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *