দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী
দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী

রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. আকাশ (১৯)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আকাশকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ: ০৭ মে ২০২৬) দায়ের রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৫ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

আপডেট খবর পেতে “দেশবার্তা বিডি ২৪. কম” এর সাথেই থাকুন

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *