রাজশাহী প্রতিনিধি দেশবার্তা বিডি ২৪. কম :

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত, পর্নোগ্রাফি মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

রোববার (১৪ জুন) বাঘা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছর দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. সজিব খান শাহাবুদ্দিন (৩০)-কে তেতুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তার আরও তিন মাসের কারাভোগের আদেশ রয়েছে।

এছাড়া বাঘা থানার নিয়মিত মামলায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২) ধারার এফআইআরভুক্ত অন্যতম আসামি মো. রাফিদ হাসান রাজ (২৪)-কে বাঘা পৌরসভা এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার বিদিরপুর গ্রামে।

একই অভিযানে মাদক মামলায় আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নাহিদ ইসলাম ওরফে নাইট (২৭)-কে দক্ষিণ মীরক বাঘা (পণ্ডিতপাড়া) এলাকা থেকে এবং অপর পরোয়ানাভুক্ত আসামি মনিরুল ইসলাম ওরফে জমজম (৪২)-কে কলিগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাঘা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চার আসামিকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাঘা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতার জন্য বাঘাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।#

আপডেট খবর পেতে “দেশবার্তা বিডি ২৪. কম” এর সাথেই থাকুন

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *