🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd.24.com 

সংবাদ বিজ্ঞপ্তি :

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন-এর সঞ্চালনায় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ। ছবি: DBbd24. com

সভায় গত ১৬ জুন ২০২৬ তারিখে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সভায় একটি স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও হুমকি সরুপ বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যের প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন। এ প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যদের নিয়ে অশালীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান শুধু প্রেসক্লাবকেই নয়, সমগ্র সাংবাদিক সমাজকেই হেয় করার শামিল। সভায় সোহেল মাহবুবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, তিনি যদি অনতিবিলম্বে প্রকাশ্যে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় রাজশাহী প্রেসক্লাবের নতুন সদস্য অনুমোদন, প্রেসক্লাব নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, প্রেসক্লাবের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুল সবুর ও শাহরিয়ার অন্ত, যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন ও মোঃ নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,
ক্রীড়া সম্পাদক জিএম হাসান ই সালাম বাবুল, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য মোঞ্জুয়ারা খাতুন, আজিবার রহমান, রুবেল সরকার, মোঃ রাজিব আলী রাতুল এবং রাউফ উদ্দিন রাফি।
সভা শেষে রাজশাহী প্রেসক্লাবের ঐক্য, মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রেসক্লাবকে ঘিরে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন।#

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *