পাঁচন্দর, বাধাইড় ও কামারগাঁ ইউনিয়নে পৃথক মতবিনিময় সভা; তৃণমূলের ঐক্য ও সংগঠন সুসংহত করার আহ্বান- মিজানের

🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com 

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, তানোর:

রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেছেন,

মত বিনিময় সভায় নেতাকর্মীদের সঙ্গে প্রধান অতিথি মিজানুর রহমান মিজান। ছবি: DBbd24. com

তৃণমূল পর্যায়ে সংগঠন যত শক্তিশালী হবে, বিএনপি তত বেশি জনসম্পৃক্ত ও গণমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত হবে। তিনি দলীয় ঐক্য সুদৃঢ় করে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার তানোর উপজেলার পাঁচন্দর, বাধাইড় ও কামারগাঁ ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুরে কৃষ্ণপুর কলেজ সংলগ্ন এলাকায় পাঁচন্দর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় মিজানুর রহমান মিজান বলেন, “বিএনপি একটি গণমানুষের রাজনৈতিক দল। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির প্রতিটি ইউনিটকে আরও সুসংগঠিত করতে হবে। নতুন প্রজন্মকে দলের আদর্শের সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।”

সভায় সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা, সদস্য সংগ্রহ অভিযান, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলীয় ঐক্য সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে সন্ধ্যায় বাধাইড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন মিজানুর রহমান মিজান। এ সময় তিনি বলেন, “সংগঠনের শক্তি আসে কর্মীদের ঐক্য, নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ থেকে। তানোরের প্রতিটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের রাজনৈতিক অগ্রযাত্রার প্রধান শক্তি।”

মতবিনিময় সভাগুলোতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ বিএনপির আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।#

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *