🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, পবা : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে -এমপি মিলন। ছবি : DBbd24. com শনিবার পৌরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইউনিব্লক সড়ক নির্মাণ, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল এবং গণশৌচাগার নির্মাণ। সংশ্লিষ্টরা জানান, এসব জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা এবং বাজার এলাকার পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, পবা-মোহনপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে বিপুল পরিমাণ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার সমাধানে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন সড়ক, নালা ও গণশৌচাগার নির্মাণের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নওহাটা পৌরসভাসহ পবা-মোহনপুর অঞ্চলের উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।# Post navigation তানোরে কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি