রাজশাহীতে যৌথ অভিযানে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: 

রাজশাহী মহানগরীতে যৌথ অভিযান চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মহানগরীর ভাড়ালীপাড়া এলাকার শহীদ জিয়া পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এয়ারপোর্ট থানা, বায়া বাজার পুলিশ ফাঁড়ি এবং শাহমখদুম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে শাহমখদুম থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দম্পতির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী সানজিদা আক্তার নিশি (২৮)।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে তাদের হেফাজতে রাখা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *