আত্রাইয়ে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সঠিক নয়

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর আত্রাইয়ে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি আত্রাইয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা নির্মাণ কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহার ও অনিয়মের অভিযোগ সঠিক নয়।স্থানীয়রা বলছে, একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে রাস্তার কাজ বিলম্বিত এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে উদ্দেশ্যেপ্রণোদিত ও পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে।

স্থানীয়দের দাবি এসব গায়েবী অভিযোগের গুরুত্ব না দিয়ে দ্রুত রাস্তা নির্মাণ করা হোক। এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে,একইসঙ্গে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভুমিকা রাখবে,সহজ হবে উপজেলা সদরের সঙ্গে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।

জানা গেছে,উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের (ইউপি) সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত রাস্তা নির্মাণকাজ চলছে। রাস্তার বিভিন্ন অংশে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করার যে অভিযোগ করা হয়েছে তা সত্যি নয়। সম্প্রতি অতিবৃষ্টিতে রাস্তার সাব-বেইজের কয়েকটি অংশ ধসে পড়ে সেখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে।রাস্তার নির্মাণ কাজে কোনো অনিয়ম হচ্ছে না।এখানো রাস্তার কাজ সম্পন্ন হয়নি,ঠিকাদারকে এখানো কোনো বিল দেয়া হয়নি,এলজিইডি এখানো রাস্তা বুঝে নেয়নি,তাহলে এখানোই অনিয়মের প্রশ্ন আসছে কেন?

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, আব্দুর রহমান,আলী হোসেনসহ অনেকে বলেন,রাস্তা নির্মাণ কাজ বিলম্বিত করতে একটি গোষ্ঠী শুরু থেকেই অহেতুক গায়েবী অভিযোগ উঙ্খাপন করে আসছে।তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বিটুমিন,পাথর তেল এবং শ্রমিকের মজুরি বেশী এমনিতেই ঠিকাদারগণ বিপাকে রয়েছে।এমতাবস্থায় বার বার খন্ডিত অভিযোগ উঙ্খাপন করে রাস্তার নির্মাণ কাজ বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা এসব অভিযোগ আমলে না নিয়ে দ্রুত রাস্তর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ দশমিক ৩ কিলোমিটার রাস্তা নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮ হাজার ২৭৬ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড, রাজশাহী। 

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আত্রাই উপজেলা  প্রকৌশলী নিতিশ কুমার বলেন, স্থানীয়দের কাছ থেকে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়ার পরপরই কার্যালয়ের লোক পাঠিয়ে তদন্ত করে নিয়মানুযায়ী কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।#

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *