রাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, ট্রাকপ্রতি মূল্য নির্ধারণ

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে বালুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এর ফলে নির্মাণকাজ ব্যাহত হওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজশাহীর জেলা প্রশাসকজেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপারের প্রতিনিধি, নৌ-পুলিশের প্রতিনিধি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত অধিদপ্তর-১, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী চেম্বার অব কমার্স, রাজশাহী রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (REDA) এবং সংশ্লিষ্ট বালুমহালের ইজারাদাররা অংশগ্রহণ করেন।

সভায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৭৫০ সেফটি ধারণক্ষমতার একটি ট্রাক বালুর মূল্য ১৫ হাজার টাকা হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট ইজারাদাররা জানান, বালুমহাল থেকে নৌপথে বালু পরিবহন করে শহরের নির্ধারিত স্থানে মজুদ রেখে সেখান থেকে নির্মাণকাজে সরবরাহ করা সম্ভব।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বর্ষা মৌসুমে শহরের নির্ধারিত মজুদ কেন্দ্র থেকে ৭৫০ সেফটি ধারণক্ষমতার প্রতি ট্রাক বালুর মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হবে। এছাড়া গোদাগাড়ী ৫ মৌজা বিশিষ্ট বালুমহাল থেকে ৭৫০ সেফটি ধারণক্ষমতার প্রতি ট্রাক বালুর মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও একই দিনে অনুষ্ঠিত জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় বালুর মূল্য নিয়ন্ত্রণ, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বালুর অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, সরকারি নির্ধারিত মূল্য কার্যকর এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
http://www.deshbartabd24.com

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *