বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও সাংবাদিক-সুধীজনের প্রাণবন্ত অংশগ্রহণে রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ ডটকম-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) নগরীর বহরমপুর (সিটি বাইপাস) এলাকার হাশেম প্লাজার পঞ্চম তলায় সময়ের কথা ২৪ ডটকমের প্রধান কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, ফুলেল সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সময়ের কথা ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রাজশাহী এডিটরস ফোরামের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা. আবদুল আউয়াল, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আকবারুল হাসান মিল্লাত ও এনায়েত করিম।


এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিকুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি, দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চিফ রিপোর্টার মঈন উদ্দিন, সময়ের কথা ২৪ ডটকমের বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, আলামিন, অনলাইন নিউজ পোর্টাল দেশবার্তা বিডি ২৪. কম এর সম্পাদক ও প্রকাশক ও স্টাফ রিপোর্টার সময়ের কথা 24, মমিনুল ইসলাম মুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্রুত, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়ের কথা ২৪ ডটকম প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। রাজশাহীসহ উত্তরাঞ্চলের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়, এটি সমাজের প্রতি একটি দায়িত্ব। সত্য প্রকাশের সাহস, পেশাগত সততা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। সময়ের কথা ২৪ ডটকম সেই দায়িত্বশীল সাংবাদিকতার পথেই এগিয়ে চলেছে।”
তারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সময়ের কথা ২৪ ডটকম স্বাধীন, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এবং পাঠকের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার। তিনি বলেন, “পাঠকের আস্থা ও সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টাই সময়ের কথা ২৪ ডটকমকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশের চেষ্টা করেছি। ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি জনকল্যাণমূলক দায়িত্ব। আমরা কোনো পক্ষের নয়, সত্য ও মানুষের পক্ষের সাংবাদিকতা করতে চাই। পাঠক, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা থাকলে সময়ের কথা ২৪ ডটকম আগামী দিনেও আরও শক্তিশালী গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে সময়ের কথা ২৪ ডটকমের স্মারক টি-শার্ট (গেঞ্জি) ও মগ উপহার দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ ও ফটোসেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
🌎http://www.deshbartabd24.com

Type your paragraph here

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *