রাজশাহীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধন মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়নেরও বড় বাধা। বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি আরও বলেন, “কোনো এলাকায় বাল্যবিবাহের তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধই এ ধরনের অপরাধ কমানোর সবচেয়ে কার্যকর উপায়।” সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, শিক্ষার্থী, ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। http://www.deshbartabd24.com Post navigation এসিল্যান্ড লাইলা নূর তানজুর অভিযানে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধ, এস্কেভেটর-লোবেড জব্দ টাঙ্গাইলের মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক