রাজশাহীতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখলেন কাউন্সিলর প্রার্থী নুসরাত আরা স্মৃতি মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসহ স্বল্প খরচে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এডুক্যাসেল স্টাডি অ্যাব্রড। এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে জাতীয় তরুণ সংঘ ও রয়েল ইনস্টিটিউটের উদ্যোগে রাজশাহী শাখা চালুর প্রস্তুতির অংশ হিসেবে নগরীর পালকি রেস্টুরেন্টে এক মতবিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসা. নুসরাত আরা স্মৃতি। বক্তব্যে নুসরাত আরা স্মৃতি বলেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা যাতে স্কলারশিপের মাধ্যমে স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, এমন একটি সুন্দর ও সম্ভাবনাময় আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য কামাল আঙ্কেল ও বেলাল চাচার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজশাহীতে এডুক্যাসেল স্টাডি অ্যাব্রডের কার্যক্রম সফল হোক এবং শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হোক—এই প্রত্যাশা ও শুভকামনা জানাই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও রাজশাহীতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ ও সহায়তা কার্যক্রম সম্প্রসারণে এ উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন। Post navigation জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার শিবুদাস রাজশাহী জেলা পুলিশে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা