মতিহারে ১৯৪ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফরহাদুল ইসলাম ফরহাদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল মতিহার থানাধীন মধ্য বুধপাড়া নজিরের মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নিলুফার কসমেটিকস দোকানের সামনে সড়ক থেকে ফরহাদুল ইসলাম ফরহাদকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদুল ইসলাম ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

গ্রেপ্তার ফরহাদুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিলিন্দা বটতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ আনারুল ইসলাম এবং মায়ের নাম ফাহিমা বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *