ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই এলাকার আব্দুল মান্নানের ছেলে

মো. আরমান হোসেন (২২)-কে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত ভাঙ্গুড়া গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *