ভাঙ্গুড়ায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম খোকন (৪০)। তিনি মৃত আব্দুল আজিজের ছেলে। অপরজন আব্দুল্লাহ আল মামুন (৩২)। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সদস্য এবং বর্তমানে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত। তাঁর পিতা গুলবার হোসেন।

গ্রেপ্তার হওয়া দুজনই পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা।

তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *