ভাঙ্গুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

খালিদ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের খাদ্যসংকট মোকাবিলায় সরকারি সহায়তার অংশ হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারি এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম।

এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “দুর্যোগ ও সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত সহায়তার মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারি এ সহায়তার মাধ্যমে দুর্যোগকবলিত ও নিম্নআয়ের মানুষের সাময়িক খাদ্যসংকট কিছুটা লাঘব হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *