ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

 আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার বকুলতলা ইউনিট অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার।

সভায় পৌরসভা নির্বাচন, স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা ও এলাকার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিকরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাঙ্গুড়ায় খাদ্যে ভেজাল, নকল মধু ও নকল দুধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বাহার বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, এসআর পাড়ায় নিজস্ব জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করে দিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হালীম মাজাহার নূর, আ. মালেক, সুলতান, কুদরতসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, গত আগস্ট মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারের নাম দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করে।

 নির্বাচনী প্রতিশ্রুতি

মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার পৌরবাসীর উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে

 

* অবহেলিত রাস্তাঘাট, ড্রেন ও কালভার্ট সংস্কার।

* পরিষ্কার-পরিচ্ছন্ন বাজার এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন।

* যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা।

* সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলা।

* গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থাক

* পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক পৌরসভা গড়ে তোলা।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *