মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় সোমবার (৬ জুলাই) স্থানীয় জনগণ ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হয়। মাদকবিরোধী পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়েছে। বিকেলে পৃথক পৃথক ভাবে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার অরণখোলা গ্রামের নায়েব আলীর ছেলে রিপন (২০)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে মো. লাল মিয়া (২২)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইভাবে উপজেলার নাগবাড়ী গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে কায়ছার (২৩)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। Post navigation গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড, বরপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, ট্রাকপ্রতি মূল্য নির্ধারণ