বাঘায় র্যাবের অভিযানে ১২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর সিপিএসসি। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ জানায়, মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫-এর একটি অভিযানিক দল কলিগ্রাম গ্রামের জনৈক মো. রেজাউল করিমের টিনশেড আধাপাকা বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রাখা ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাঘা থানার কলিগ্রাম গ্রামের মো. রেজাউল করিম (৪২), নওমহল কলেজ রোড এলাকার মো. মোশারফ (৫৫) এবং পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকার মো. আজিজুল হক (৩৮)। র্যাবের অভিযানে ফেনসিডিলের পাশাপাশি দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও বিস্তার রোধে প্রশাসনের চলমান তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। Post navigation জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব জয়পুরহাটে যুক্তিতর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন পাঁচবিবির নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩