নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

 

সবুজ সরকার,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাদাপুর গ্রামের মৃত খয়রুল্লাহর ছেলে মো. তাজিমুদ্দীন (৩৮)। শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (৫৬) ও একই গ্রামের সম্রাটের ছেলে শ্রী রনজিত (৪২)।থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৫৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed