নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ সুপার, পরিবেশ সুরক্ষায় সবুজায়নের আহ্বান

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে অংশ নেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিল। তিনি সরকারি কার্যক্রম শেষে পুলিশ সুপারের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একটি চারা রোপণ করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাচোল থানার কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরাও অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

জেলা পুলিশ সূত্র জানায়, “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর আওতায় জেলার বিভিন্ন পুলিশ ইউনিট ও থানা পর্যায়ে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *