তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি, কার অপেক্ষায় দিন গুনছেন প্রভা?

দেশ বার্তা বিডি ২৪. কম, বিনোদন ডেস্ক :

ব্যক্তিজীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে রহস্যময় ও আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহলের জন্ম দেন তিনি। এবারও তেমনই একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে তাকে দেখা গেছে স্নিগ্ধ এথনিক সাজে। সফট প্যাস্টেল রঙের পোশাক, খোলা চুল ও স্বাভাবিক সাজে অভিনেত্রীর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তার দেওয়া ক্যাপশন। সেখানে প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’

প্রভার এই আবেগঘন বার্তাটি কাকে উদ্দেশ করে লেখা—তা স্পষ্ট করেননি তিনি। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, জীবনের কোনো প্রিয় মানুষকে উদ্দেশ করেই হয়তো এমন বার্তা দিয়েছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে প্রভার পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের বেঞ্চে বসে, কখনো ফুলের দিকে হাত বাড়িয়ে, আবার কখনো রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। ছবিগুলোতে তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রভার রহস্যময় বার্তার প্রকৃত উদ্দেশ্য বা তিনি কার অপেক্ষার কথা বলেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *