👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, তানোর :রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির অন্যতম সদস্য

তানোরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। ছবি : DBbd24. com

ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

শনিবার সন্ধ্যা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়ে তার অপেক্ষায় ছিলেন। উপজেলার অন্য একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের কারণে কিছুটা বিলম্বে উপস্থিত হলেও গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের উৎসাহ ও উপস্থিতি সভাকে প্রাণবন্ত করে তোলে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন,
তালন্দ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা দেখেছি, তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এই উপস্থিতি প্রমাণ করে বিএনপির তৃণমূল সংগঠন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করে আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, দলের শক্তি তৃণমূলের কর্মীদের মধ্যে নিহিত। তাদের নিষ্ঠা, ত্যাগ ও ঐক্যের মাধ্যমেই বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

এদিকে একই দিন রাত ৮টায় উপজেলার চাপড়া গ্রামের শ্রী শ্রী জীউ রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী নামযজ্ঞ মহোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মিজানুর রহমান মিজান। সেখানে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করবেন-এটাই আমাদের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় এই আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

তিনি এ সময় আয়োজক কমিটি ও উপস্থিত ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, একদিনে রাজনতিক মতবিনিময় সভা ও ধর্মীয় অনুষ্ঠানে মিজানুর রহমান মিজানের অংশগ্রহণ তানোরে রাজনৈতিক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বার্তা আরও জোরালো করেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *