তানোর থানা পুলিশের অভিযানে পৃথক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তানোর থানা পুলিশ পৃথক মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. নাঈমুল ইসলাম-এর দিকনির্দেশনায়,

সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা মো. আব্দুস সালাম এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে

গত ০৫ আগস্ট ২০২৬ রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মো. হাসমত আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. আবু নাঈম, এএসআই মো. মহসিন আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে জিআর পরোয়ানাভুক্ত ছিনতাই মামলার আসামি, কুখ্যাত ছিনতাইকারী মো. লিটন ডাগা (৩০), পিতা- মো. ইসরাফিল, সাং- গোকুল, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত চুরি মামলার আসামি, কুখ্যাত চোর মোহাম্মদ সেলিম (৩৬), পিতা- মো. নজরুল, সাং- গোকুল, থানা- তানোর, জেলা- রাজশাহীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদ্বয়কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তানোর থানা পুলিশ জানিয়েছে,

জেলা পুলিশ সুপার মো. নাঈমুল ইসলাম-এর নেতৃত্বে

জেলার সর্বত্র অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।

 

প্রতিনিধি নিয়োগ চলছে,,

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *