তানোরে ৩৩০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী জেলায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তানোর থানা পুলিশ ৩৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর নিবিড় তত্ত্বাবধানে গত ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটে তানোর উপজেলার নোনাপুকুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মো. মাসউদ আলী। অভিযানে অংশ নেন এসআই উৎপল কুমার সরকার, এএসআই মো. মতিউর রহমান, এএসআই মো. শাহাদত হোসেন ও এএসআই মো. মহসিন আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

নতুন খবর জানতে ভিজিট করুন,,,,

অভিযান চলাকালে নোনাপুকুর এলাকার বাসিন্দা কুখ্যাত মাদক কারবারি মোছা. সবিজান (৫০), স্বামী- মো. শমসের আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার ৭০ টাকা নগদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, রাজশাহীকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল ইসলামের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তানোর থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে।।

 

সাংবাদিক নিয়োগ চলছে,,,,

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *