মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত কিশোর সুবজ আলী উপজেলার নয়টিপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের সাবেক আমির বদরুদ্দোজা রমজান আলীর ভাতিজা বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা স্থানীয় একটি বাড়িতে কাজ করতে গেলে তার সঙ্গে শিশু কন্যাটিও ছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর শিশুটিকে খেলাধুলার কথা বলে নিয়ে যায়।

তানোরে গ্রেফতারকৃত শিশু ধর্ষণ মামলার আসামি সবুজ ছবি- দেশবার্তাবিডি২৪.

অভিযোগে বলা হয়, কিছু সময় পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খোঁজ নিতে গিয়ে অভিযুক্তের বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের জানানো হলে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে ১০ জুন তানোর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।”

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed