তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর তানোরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

সভায় দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক এবং তানোর থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আনিসুর রহমান এবং তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকল মহলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *