অনুমোদনহীনভাবে সার মজুদ, মোহনপুরে ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাহাটা বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা কৃষি বিভাগের আবেদনের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধোপাহাটা বাজারের মেসার্স তুহিন ট্রেডার্স অনুমোদন ছাড়া সার মজুদ করে কৃষি সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির মালিককে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মকবুল আহম্মেদ, এসএপিপিও মোস্তফা কামাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা কামারুজ্জামান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সার বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *