👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মুন নিজস্ব প্রতিবেদক, তানোর

রাজশাহীর তানোর উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. মোয়াজ্জেম হোসেন রাজনৈতিক জীবনের শুরু থেকেই দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০১ সালে ২ নম্বর বাধাইড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ সালে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল তানোর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা মো. মোয়াজ্জেম হোসেন শিক্ষাজীবনে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ভোটারদের একটি অংশের সঙ্গে কথা বলে জানা গেছে, সততা, বিনয়ী আচরণ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে বলে তারা মনে করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় শুরু করেছেন মো. মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শুনছেন এবং নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সক্ষমতা, পরিচ্ছন্ন ব্যক্তিগত ভাবমূর্তি এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. মোয়াজ্জেম হোসেনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় তার গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও এ জনপ্রিয়তার প্রতিফলন বলে তারা উল্লেখ করেন।

মো মোয়াজ্জেম. হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যান পদ কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, এটি মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনের সুযোগ চাই। এজন্য বাধাইড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় মো. মোয়াজ্জেম হোসেন নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করছেন, যা তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *