👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক তানোর : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত র্যালিতে উপজেলা যুব বিভাগের সভাপতি ও কামারগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল রানা এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও মুণ্ডুমালা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী রমজান আলীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মাদক দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সম্ভাবনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণরা যখন শিক্ষা, মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার কথা, তখন মাদকের ভয়াবহ বিস্তার তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে নষ্ট করছে। এর ফলে অসংখ্য পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তারা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়। Post navigation তানোরের বাধাইড় ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন রাজশাহীর মোহনপুরে আম পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১