জিন্দারপুরে বিএনপির কর্মী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত,

 রেজুওয়ানুল হক,জয়পুরহাট জেলা প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে আজ (১৩ সেপ্টেম্বর, রবিবার) বেলা ৩টায় কাদিরপুর চৌধুরীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে “কর্মী সমাবেশ-২০২৬”।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদুল বারী দুলাল, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ ইয়াকুব আলী ফকির, সাবেক সেক্রেটারি, কালাই উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন জনাব মোঃ আনিছুল হক চৌধুরী নূরু, সাবেক ইউপি সদস্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দলীয় ঐক্য ও সংহতির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি এবং দলের প্রতিটি স্তরে সংহতি বজায় রাখতে হবে।

তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব পায় মাদকবিরোধী প্রসঙ্গ — তিনি এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তাই মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করতে হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

এদিন সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা সমাবেশে এক আন্তরিক পরিবেশ তৈরি করে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *