জয়পুরহাটে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ারমোড় এলাকা থেকে ৮০ বোতল অবৈধ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় মাদক পরিবহন ও ব্যবহারে সংশ্লিষ্ট একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল কয়েক দিন ধরে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৬ সকাল ১০টা ২০ মিনিটে পাঁচবিবি থানার জিয়ারমোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শহিদুল ইসলাম মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র্যাব জানায়, তিনি অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। গ্রেপ্তার শহিদুল ইসলাম (৩৬) জয়পুরহাট সদর থানার চণ্ডীপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে জয়পুরহাটের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ জানিয়েছে, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। Post navigation এডিআর নিয়ে নতুন ভাবনা: মামলা জট কমাতে গিয়ে বিচারপ্রার্থীদের হয়রানি বাড়বে না তো?|| অ্যাডভোকেট মায়া আক্তারের বিশ্লেষণ—এডিআর হোক ভুক্তভোগীবান্ধব, চাপ প্রয়োগের হাতিয়ার নয় তানোরে শ্লীলতাহানির মুল্য ৩ লাখ ১০ হাজার, মাফ ২০,আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !