জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

যেখানেই জনদুর্ভোগ, সেখানেই মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং মেয়র পদপ্রার্থী আলহাজ খন্দকার মোতালিব হোসেন।

সম্প্রতি মধুপুর পৌর এলাকার দামপাড়া উত্তরপাড়ায় বাবলু এর বাসা থেকে শামীম এর বাসা পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা দীর্ঘদিন বৃষ্টির পানিতে নিমজ্জিত থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। পানি জমে থাকায় ওই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তির পাশাপাশি কয়েকটি পরিবার কার্যত পানিবন্দি অবস্থার মধ্যে পড়ে।

স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আলহাজ খন্দকার মোতালেব হোসেন তাৎক্ষণিকভাবে রাস্তার পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। প্রথমে পানি সেচের ব্যবস্থা করা হয়। পরে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হয়। এতে ওই এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ায় তারা সন্তুষ্ট। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও খন্দকার মোতালেব হোসেন এভাবেই মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

জনগণের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। খন্দকার মোতালেব হোসেনের এ ধরনের কার্যক্রম সেই দায়িত্ববোধেরই প্রতিফলন বলে মনে করেন তারা।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *