চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১,১২৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার (২৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. সামি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সোনাপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির দেখানো ও শনাক্ত মতে একটি গাড়ি থেকে কোডিন ফসফেট মিশ্রিত ১ হাজার ১২৫ বোতল কথিত এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের টয়োটা প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে জেলা গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *