ঘরহারা মায়ের মুখে হাসি ফুটালেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস । ব্যক্তিগত উদ্যোগ ও মানবিক দায়িত্ববোধ থেকে তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে

দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ঘরহারা এক অসহায় মাকে তাঁর নিজস্ব ভিটায় নতুন করে একটি নিরাপদ আশ্রয় গড়ে দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে মাথা গোঁজার ঠাঁই না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন ওই নারী। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস দ্রুত উদ্যোগ নেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় ঘরটি নির্মাণের ব্যবস্থা করা হয় এবং অবশেষে ওই অসহায় মা নিজের ভিটায় নতুন ঘরে উঠতে সক্ষম হন।

এ সময় শিবুদাস বলেন, “একটি নিরাপদ আশ্রয় শুধু একটি ঘর নয়; এটি নতুন করে বেঁচে থাকার সাহস, আত্মসম্মান ও ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর আন্তরিকতা এবং সহযোগিতার মানসিকতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি কর্মকর্তাদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিবু দাসের এই উদ্যোগ শুধু একটি পরিবারকে মাথা গোঁজার ঠাঁইই দেয়নি, বরং মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *