গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ 

ফাতেমাতুজ জোহুরা নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :

 রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সৈকত ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে ২০ গ্রাম হেরোইনসহ মো. পলাশ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ আলী গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে। এছাড়া উদ্ধার হওয়া হেরোইন বিক্রির উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *