Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ, ভূমি অফিস ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম

রোববার দিনব্যাপী সফরে তিনি উপজেলার দুটি পৌরসভা পরিদর্শন, একটি ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন এবং অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস আয়োজিত আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশন, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান, নথিপত্র সংরক্ষণ ব্যবস্থা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয়রা নদীভাঙন রোধ, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজীকরণের দাবি তুলে ধরেন।

এদিকে ইজিপিপি কর্মসূচির আওতায় চলমান খাল পুনঃখনন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা কমবে এবং কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ভূমি অফিসের সেবা জনগণের দোরগোড়ায় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *