Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com নিজস্ব প্রতিবেদক রাজশাহী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিলো তাকে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির প্রতিবাদে সোমবার (২২ জুন) রাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কিছু সুশীল শিক্ষক এখনো আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তবে তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ আমরা দেবো না।” আগামীকালের (২৩ জুন) কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, আগামীকাল ফজরের নামাজ পড়েই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেবেন। Post navigation তানোরের কামার গাঁ ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা গোদাগাড়ীতে ভূমি সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক