অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বাঘার এসিল্যান্ড নুসরাত জাহান অনন্যা, ; ক্ষয়ক্ষতি পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা; প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ঘটনা পরিদর্শন করেছেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর বড় মসজিদ সংলগ্ন একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ঘটনা পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। শনিবার (৩ অক্টোবর) তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং সেখানে বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি আগুনে বসতবাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পরিবারের সদস্যদের কী ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং তাদের তাৎক্ষণিক কী ধরনের সহায়তা প্রয়োজন—এসব বিষয় সম্পর্কে খোঁজ নেন তিনি। পরিদর্শনকালে নুসরাত জাহান অনন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলায় তারা আশ্বস্ত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বেড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আলাইপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে দেখতে যান সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। স্থানীয়দের প্রত্যাশা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এদিকে, নুসরাত জাহান অনন্যার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনকে স্থানীয়রা প্রশাসনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। Post navigation হিলি খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান,; ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, প্রস্তুত সরঞ্জাম ধ্বংস