পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান

২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, প্রস্তুত সরঞ্জাম ধ্বংস

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। মাদকবিরোধী টাস্কফোর্সের এ অভিযানে ২০০ লিটারের বেশি প্রস্তুত করা চোলাই মদ এবং চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরেজমিনে চোলাই মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুত করা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। পরে জব্দ করা ২০০ লিটারের অধিক প্রস্তুতকৃত চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।

প্রশাসনের এ অভিযানের ফলে এলাকায় মাদক ও অবৈধ চোলাই মদ প্রস্তুতের বিরুদ্ধে কঠোর বার্তা গেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অবৈধভাবে চোলাই মদ প্রস্তুত বা সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়; মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যেও প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িতদের তৎপরতা নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed