Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মৌনতা ইসলামকে পড়ালেখার সহায়তায় শিক্ষাবৃত্তির চেক প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডন লাইট ফাউন্ডেশন।

 


সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল মুন্সী, ডন লাইট ফাউন্ডেশনের সভাপতি মাসুমা খাতুন ও উপদেষ্টা কাউছার আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএও জানান মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *