🌏Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিনিধি, তানোর:
রাজশাহীর তানোর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৪৮) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত কামরুল হাসান উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগিশো গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাইকেলযোগে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) সকাল আনুমানিক ৬টা ২৫ মিনিটে কামরুল হাসান মালামাল বিক্রির উদ্দেশ্যে সাইকেলযোগে বাড়ি থেকে মুণ্ডুমালা বাজারের দিকে রওনা হন। পথে তানোর পৌরসভার চিনাশো এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *