🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com 

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রকিবুল হাসান তরফদার রনি

সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রকিবুল হাসান তরফদার রনি। ছবি : DBbd24. com

রোববার (২১ জুন) বিকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মো: রকিবুল হাসান তরফদার রনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল চাঁদের হাঁসি রেস্টুরেন্টের সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদসম্মেলনে তিনি আরো বলেন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। এ সময় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং সত্য তথ্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *