টঙ্গী বাজারে পশুখাদ্য ও ওষুধের দোকানে প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযান, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ 👩🏫দিশা আক্তার, নিজস্ব প্রতিনিধি গাজীপুর : গাজীপুরের টঙ্গী বাজারে পশুপাখির খাদ্য ও ওষুধের দোকানে পরিদর্শন অভিযান পরিচালনা করেছেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) তিনি এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ পশুখাদ্য জব্দ করা হয়। পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য ও ওষুধের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া বলেন, “ক্ষতিকর খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ যারা বিক্রি করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।” সংশ্লিষ্টদের মতে, পশুপাখির জন্য নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ব্যবসায়ীদের মেয়াদ যাচাই করে ওষুধ বিক্রি এবং নিষিদ্ধ ও ক্ষতিকর পশুখাদ্য বিপণন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। (বি: দ্র: সাইটে সমস্যার কারণে নিউজ টি দেরিতে পাবলিশ্ট করা হয়েছে।) Post navigation পীরগঞ্জে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার।