www.deshbartabd.com

দেশবার্তা বিডি২৪. কম ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের প্রথম দিনের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা বৃহস্পতিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিতছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের প্রলোভনে না পড়তে হবে। তিনি সকলকে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকল কার্যক্রম নিরপেক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *