টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এ এস আই নিয়োগের বিষয়ে ব্রিফিং করছেন পুলিশ সুপার। ছবি-Dbbd24.com

জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মুহম্মদ শামসুল আলম সরকার।

সভায় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই যোগ্য প্রার্থী নির্বা…চন করা হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা প্রভাবের সুযোগ থাকবে না।

তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্তরা নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হবেন বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার আরও বলেন, প্রার্থীদের পরিবার ও স্বজনদের কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পা না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। এ ধরনের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিরও নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

জেলা পুলিশ সূত্র জানায়, নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যোগ্য, দক্ষ ও মেধাবী প্রার্থীদের মধ্য থেকেই ভবিষ্যৎ পুলিশ সদস্য নির্বাচন করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *