পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ২ জনের ৬ মাসের কারাদণ্ড মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। Post navigation শফিকুল হক মিলনের উদ্বোধনে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ; ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে শিক্ষার্থীদের গাছের পরিচর্যার আহ্বান পাঁচবিবিতে সরকারি গাছ চুরি, তিনজনের কারাদণ্ড-জরিমানা