বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মজিবুর রহমানের শুভেচ্ছা

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ‘সংগ্রাম, সাফল্য ও গৌরবের’ ঐতিহ্যকে ধারণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ৩নং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মজিবুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তায় মোঃ মজিবুর রহমান বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা অতীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, ভবিষ্যতেও জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

মোঃ মজিবুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, ৩নং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *