‘মনস্টার’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন সালমান-নয়নতারার ছবি : সংগৃহিত দেশবার্তাবিডি২৪. কম, বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মনস্টার’ ঘিরে এরই মধ্যে দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবার সিনেমাটিতে সালমান খানের সঙ্গে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার জুটি বাঁধার খবর সামনে এসেছে। জানা গেছে, ‘মনস্টার’ সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু এবং পরিচালনায় থাকছেন ভামশি পেইডিপল্লি। তবে সালমান খান ও নয়নতারাকে জুটি করে সিনেমা নির্মাণের বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ সালমান খান নিজেই করবেন বলে জানা গেছে। ভামশি পেইডিপল্লি ও প্রযোজক দিল রাজুর সঙ্গে এটিই হতে যাচ্ছে সালমানের প্রথম কাজ। এদিকে প্রথমবারের মতো সালমান খান ও নয়নতারাকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনার খবরে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহলও দিন দিন বাড়ছে। ‘মনস্টার’-এ সালমান খান ও নয়নতারার পাশাপাশি সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী থাকছেন বলে জানা গেছে। তবে সিনেমাটির গল্প, মুক্তির তারিখ ও অভিনয়শিল্পীদের চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। Post navigation ভালোবাসা, ক্ষত আর প্রায়শ্চিত্তের গল্প: ফিরে দেখা ‘আওয়ারাপন’ বয়স নয়, চরিত্র ও আচরণেই মানুষের মূল্যায়ন হওয়া উচিত: তনুশ্রী