গোদাগাড়ীতে ডিবির অভিযানে ৪০০ বোতল ESkuf উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার নিয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশ জানায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে গোদাগাড়ী থানার জৈটাবটতলা গ্রামের একটি বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুনগাছের নিচে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্যমতে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে নিয়োজিত ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জৈটাবটতলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনের অংশের ঢাকনা খুলে দুই ব্যক্তি সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ওই দুই ব্যক্তি দুটি সাদা প্লাস্টিকের বস্তা সড়কের ওপর ফেলে রেখে সিলভার-গোল্ড রঙের একটি প্রাইভেটকার নিয়ে নাচোল থানাগামী সড়ক দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বস্তা দুটি তল্লাশি করে ৪০০ বোতল ESkuf উদ্ধার করে।

পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত পলাতক দুজন হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই উপজেলার কমলাকান্তি রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।

এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *